
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৮ অক্টোবর দিনব্যাপী ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পুরুষ-নারী মিলে ৯শত ৪৪জন নতুন ভোটার তালিকায় আসে। ছবি তুলতে আগ্রহীরা সকাল থেকে স্কুলের আশ পাশ এলাকায় ভিড় করে। এমনকি ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে সকাল নয়টা থেকে বিকেল পাঁছটা পর্যন্ত নতুনদেরকে ছবি তুলা হয়।
দায়িত্বে নিয়োজিত ছিলেন টিম লিডার হিসেবে পলাশ শর্মা, আজাদ মনছুর সহ আরো অনেকে।
অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, দফাদার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.