সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম মোহাম্মদ রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম মোহাম্মদ রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম মোহাম্মদ রশিদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ স্মরণ সভা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হক মাদুর সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুর জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ককসবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। মরহুমের প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তাহের, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেলালী।

উপস্থিত ছিলেন ঈদগাও বাজারের ব্যবসায়ী আলহাজ জসিম উল্লাহ মিয়াজী, বীরমুক্তিযোদ্বা মাষ্টার নুরুল আজিম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.