সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / খালেদা জিয়ার গাড়ি বহরের চাকায় পিষ্ট হয়ে চকরিয়ায় বিএনপি নেতা আহত

খালেদা জিয়ার গাড়ি বহরের চাকায় পিষ্ট হয়ে চকরিয়ায় বিএনপি নেতা আহত

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে চকরিয়ায় বিএনপি নেতা শাহজাহান মনির আহত হয়েছেন। তিনি চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে বলে পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার বিকাল সোয়া ৫টায় খালেদা জিয়ার গাড়ির বহর চকরিয়া পৌরশহরে পৌছলে দলীয় নেতা-কর্মীদের ভিড়ে সড়কের জনজট লেগে যায়। এসময় গাড়ির বহরটির একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি আহত হন। তাকে পৌরশহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.