
দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে সদ্যই পা রেখেছেন। এ অভিনেত্রী পিঙ্ক, নাম শাবানা এবং জুড়ওয়া-টু সিনেমাগুলোতে নিজেকে ফুটিয়ে তুলেছেন।
বক্স অফিসেও সাফল্য পেয়েছে সিনেমাগুলো। পেয়েছে দর্শক ও সমালোচকদের প্রশংসা। এর সঙ্গে তৈরি হয়েছে তার কিছু নিজস্ব ভক্ত। ফলে অনেক প্রস্তাবও পাচ্ছেন তাপসী। কিন্তু খ্যাতি বাড়লেও এখনো নিজের নীতিতে অটল এ অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেশকিছু ব্র্যান্ডের পণ্যের সঙ্গে অ্যালকোহল ও রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের লাখো টাকার প্রস্তাব দেয়া হয় তাপসীকে। তবে এই দুটি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। মোটেও রাজি না তাপসী। কারণ অ্যালকোহলে আপত্তি তাপসীর।
তবে কিছু বিজ্ঞাপনের জন্য তিনি সম্মতিও জানিয়েছেন। এর মধ্যে মোটরবাইক, পুষ্টিকর দুধ, ত্বকের যত্নের প্রসাধনী, মোবাইল ফোন, জুয়েলারি ও তেলের বিজ্ঞাপন। কিন্তু রঙ ফর্সাকারী ক্রিম ও অ্যালকোহল ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
তবে এ ধরনের পদক্ষেপ তাপসীর নতুন নয়। এর আগে ভারতের জয়পুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু অনুষ্ঠানটির স্পন্সর একটি রঙ ফর্সাকারী ক্রিম উদপাদনকারী প্রতিষ্ঠান হওয়ায় শেষ পর্যন্ত সেটি বাতিল করেন তাপসী।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.