সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মো.মোরশেদ আলম (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডস্থ কোচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোরশেদ আলম ওই এলাকার মো.বাদশার ছেলে এবং চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের ছাত্র।

চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে স্কুল বাসে করে স্কুল এলাকায় ফিরে মোরশেদ। পরে তিনি হেঁটে নিজ বাড়িতে যাওয়ার সময় ৪-৫ জনের একদল দুর্বৃত্ত মোরশেদকে মারধর করে এবং এক পর্যায়ে মাথায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি জানিনা, খোঁজ নিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.