
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় করলিয়ামুরা গ্রামের আলোচিত নজির হত্যাকান্ডে আসামীরা বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়ায় নিরাপত্তার দাবীতে বাদী পক্ষ ৯ নভেম্বর বিকাল ৪টায় ঈদগড় লেখক ও সাংবাদিক পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। হত্যাকান্ডে নিহত নজির আহাম্মদের পুত্র হেলাল উদদীন তার লিখিত বক্তব্যে দাবী করেন গত ২৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮ টায় পার্বত্য বাইশারী করলিয়ামুরা গ্রামের জনৈক নুরুল আলমের বাড়ীর পার্শ্বে সন্ত্রাসীরা কুপিয়ে তার বাবাকে হত্যা করে।এই ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানা ও বান্দরবান আদালতে পৃথক ২টি মামলা রুজু হয়। কিন্তু দু:খের বিষয় পুলিশ আজ পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করেনি। ৮ নভেম্বর রাতে নিহত নজির আহাম্মদের পুত্র হেলাল উদদীন স্ত্রী আমেনা খাতুন পুত্র নুরুল ইসলাম ও জসিম উদদীনে বাড়ীর দরজায় ৪ টা উড়োচিঠি ঝুলিয়ে দেয়। উড়ো চিঠিতে হত্যা মামলা তুলে নিতে নির্দেশ ও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয়।অমান্য করলে নজির আহাম্মদের মত হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করে বলেন আমার পুরো পরিবার নিরাপত্তাহিনতায় ভুগছি।
তিনি জানান মামলার তদন্ত কর্মকর্তার উপর আমার কোন রকম আস্তা নেই তাই মামলার বাদী আমার মা আমেনা খাতুন বান্দরবান জেলা পুলিশ সুপার বরাবর মামলার আই ও পরিবর্তনের জন্য আবেদন করেছেন। আমরা মামলা আইও পরিবর্তনসহ নিরাপত্তা দাবী জানাচ্ছি।
এই সময় নিহত নজির আহাম্মদের ৩ পুত্র হেলাল উদদীন জসিম উদদীন ও নুরুল ইসলাম উপস্তিত ছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.