
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম ও এডভোকেট মোহাম্মদ ইসহাক এর মাতা রাজিয়া বেগম অদ্য ১১নভেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬০ বছর। এসময় তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ১২ নভেম্বর রবিবার সকাল ৯.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ মৌলভী মীর আহমদ জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম ও এডভোকেট মোহাম্মদ ইসহাক এর মাতা রাজিয়া বেগম’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.