
হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে এক উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ১১নভেম্বর সকাল ৯টায় বান্দরবান লামা পাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার ভোংগাজন ত্রিপুরার পুত্র উপজাতি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও লামার আলোচিত কেলাথোয়াই হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী ঠসাপ্রু প্রকাশ পেলে ত্রিপুরা (৪৫) ঈদগড় বাজারের একটি মুদি দোকানে অবস্থান করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে রামু থানার এএস আই মোর্শেদ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের আই সি আবুল হাসেমের নেতৃত্বে পুলিশ দল তাকে আটক করে।
গয়ালমারা এলাকার রাবার বাগানের কয়েকজন মালিক জানান, আটক পেলে ত্রিপুরা উপজাতী সন্ত্রাসীদের যোগসাজশে চাঁদাবাজি সহ পাহাড়ি এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এএসআই মোর্শেদ জানান, আটকৃত উপজাতির বিরোদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.