সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরে ছুরিকাঘাতে আহত সাবেক চেয়ারম্যান পূত্রের মৃত্যু : এলাকাজুড়ে শোকের ছায়া

ইসলামপুরে ছুরিকাঘাতে আহত সাবেক চেয়ারম্যান পূত্রের মৃত্যু : এলাকাজুড়ে শোকের ছায়া

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সাবেক চেয়ারম্যান পুত্র, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ীকে ছুরিকাঘাতের তিনদিন পর চট্টগ্রামে চিকিংসাধীন অবস্থায় রোববার ভোর সকালে মৃত্যু বরন করছে। ১০ নভেম্বর রাতে পূর্ব নাপিতখালী বটতল এলাকায় বাড়ির অদূরে ছুরিকাঘাতে আহত হন ফিরোজ আহমদ (৪০)।

স্থানীয় সূত্র মতে, ইসলামপুরের সাবেক চেয়ারম্যন অছিয়র রহমানের ব্যবসায়ী পুত্র, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমদ ঘটনার দিন রাতে ব্যবসা-বাণিজ্য শেষে বাড়ি ফেরার পথে উঁৎপেতে থাকা দূর্বৃত্তদের উপুুর্যপুরী ছুরিকাঘাতের শিকার হন। এক দুষ্কৃতকারী দল তার শরীরের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে চকরিয়া জমজম হাসপাতাল, সেখান থেকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে এন্ড ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনার তিনদিন পর সেখানে আইসিইউতে লাইফ সার্পোটে চিকিংসাধী অবস্থায় ১৩ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটের সময় ছুরিকাঘাতে আহত ফিরোজ আহমদ মারা যান।

তাঁর এই মৃত্যুতে পুরো এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে, আওয়ামীলীগ নেতার উপর ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি প্রকৃত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.