সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড় ঢালা এলাকা থেকে ব্যবসায়ী অপহরণ : পরে মুক্তি

ঈদগড় ঢালা এলাকা থেকে ব্যবসায়ী অপহরণ : পরে মুক্তি

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ঢালা এলাকা থেকে এক তরুণ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারীরা পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে।

জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ১০টার দিকে ঈদগাঁও বাজারের ফার্মের মুরগী দোকানদার ও ঈদগড় ঠুটার বিল এলাকার আবুল হোসেনের পুত্র মোঃ রুবেল (২৩) ঈদগাঁও থেকে ঈদগড় তার বাড়িতে মোটর সাইকেল যোগে আসার পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছলে উৎপেতে থাকা সশস্ত্র ডাকাতদল গতিরোধ করে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনার ঘন্টাখানেক পর রুবেলের মোবাইল ফোন হতে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে দুর্বৃত্তকারীরা। দুই ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাকে খুন করবে বলে পরিবারের লোকদের হুমকি দেয়। পরে খবর পেয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার এএসআই মোর্শেদের নেতৃত্বে পুলিশ ও শতাধীক এলাকাবাসী বিভিন্ন পাহাড়ি স্থানে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি।

১৫ নভেম্বর সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে অপহৃতের পিতার কাছ থেকে প্রথমে ২লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে চাঁদা দাবি করেন। পরে দরকষাকষির পর অর্ধ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে দুপুর সাড়ে ১২টায় অপহৃত রুবেলকে সড়কের পার্শ্ববর্তি পাহাড়ি এলাকা থেকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

এবিষয়ে এএসআই মোর্শেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পুলিশ এবং এলাকাবাসীর অভিযানের কারণে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে মুক্তিপণের বিষয়টি নিশ্চত করেন অপহৃতের চাচা আবুল কালাম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.