সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না’

‘২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না’

মাহবুবুল আলম হানিফ। ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচন কেন, ২০২৪ বা ২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।’

২৫ নভেম্বর শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার জর্জ পাংশা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বর বা জানুয়ারিতে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তাতে সব দল অংশগ্রহণ করবে। যারা নির্বাচনে আসতে চায় না তারা মূলত দর-কষাকষির জন্য দাম বাড়াচ্ছে।’

রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের দ্রুতই মিয়ানমারে ফেরত পাঠানো হবে। যারা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তারা মূলত হলুদ সাংবাদিকতা করছে।’

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলি বিশ্বাস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম।

সূত্র:শেখ নোমান-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.