
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার উক্তর বনবিভাগের মেহেরঘোনা রেন্জের সদর বনবিটের আওতাধীন মেহেরঘোনা রেন্জ কর্মকতা মো: মামুন মিয়ার নেতৃত্বে ২৭ নভেম্বর সকাল ৯টার দিকে বনবিভাগের নয়টি অবৈধ বসতবাড়ী উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ অভিযানে অংশ নেন- মেহেরঘোনা সদর বিটের বিট কর্মকতা মনজুরুল ইসলাম, মাছুয়াখালী বিট কর্মকতা জাহাঙ্গীর আলম, কালিরছড়া বিট কর্মকতা সাইফুল ইসলাম ও বনবিভাগের ষ্টাফ, ভিলেজার এবং বিভিন্ন বাগানের উপকারভোগীসহ অর্ধশতাধিক জনের একটি টিম।
এদিকে ৬/৭ সনের ব্যর্থ বাগান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে চারটি বসতঘর ও পাঁচটি নির্মাণাধীন ঘর গুড়িয়ে দেয় বনবিভাগ। এ নিয়ে পাহাড়ী এলাকাজুড়ে বনবিভাগের জায়গায় অবৈধ বসবাসকারীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.