সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / কয়েদির মাথায় সেরা সুন্দরীর মুকুট!

কয়েদির মাথায় সেরা সুন্দরীর মুকুট!

কয়েক দিন আগে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছেন ভারতীয় মানুসী চিল্লার। মিস ইউনিভার্স হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লি নিল-পিটার্স। এবার কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্য থেকে সুন্দরী বেছে নেওয়ার এক প্রতিযোগিতা হয়েছে ফুটবল বিশ্বে বহু তারকার জন্ম দেওয়া দেশ ব্রাজিলে।

কারাগারে আয়োজিত এ প্রতিযোগিতার নাম রাখা হয় ‘টিবি গার্ল’ প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় পরেন ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা রোজ আলভেস।

ডেইলি মেইল ও ইউরো নিউজের খবরে বলা হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত বুধবার। অন্য সুন্দরী প্রতিযোগিতা যেভাবে আয়োজন করা হয় এ আয়োজনেও তা ছিল। অন্য সুন্দরী প্রতিযোগিতা বড় অডিটোরিয়ামে আয়োজন হয় আর এ প্রতিযোগিতার আয়োজন হয় কারাগারের ভেতরে।

প্রতিযোগিতায় ১০ জন নারী কয়েদি অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বজনদের দাওয়াত দেওয়া হয়। প্রতিযোগীদের আবেদন, সৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণ করে সেরা সুন্দরী বেছে নেয় বিচারকেরা। প্রায় ৪০০ জন উপস্থিত থেকে আয়োজন উপভোগ করেন। ২০১৫ সালে কার্গোয় ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা আলভেসের মাথায় ওঠে সেরার মুকুট।

এ বছরের সেরা সুন্দরী মায়ানা আলভেস বলেন, ‘সবকিছুই খুব আনন্দের ছিল। কারণ পরিবারের স্বজনেরা এখানে উপস্থিত। আমি ঘাবড়ে গিয়েছিলাম আবার সঙ্গে সঙ্গে আনন্দও হচ্ছিল। আমার মাথায় শ্যাসে পরানোর সময় মনে হচ্ছিল আমি স্বাধীন।

মাদক পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত ২৮ বছর বয়সী মিশেল রেঙ্গল গত বছরের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি আমি বন্দী। মনে হয়েছে আমার আত্মা মুক্ত।

 

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.