সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বিষপানের ১দিন পরে কিশোরীর মৃত্যু

লামায় বিষপানের ১দিন পরে কিশোরীর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামায় বিষপানের একদিন পরে মুক্তা বেগম (১৫) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সরই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিল্লারছড়া পাড়ার লাল মোহাম্মদের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ছোট বোনের সাথে ঝগড়া করায় বিষয়ে মুক্তা বেগমকে মারধর করে তার বাবা লাল মোহাম্মদ। কিশোরী মুক্তা পিতার উপর অভিমান করে ফসলের জন্য ঘরে রাখা বিষ পান করে। পরিবারের লোকজন দ্রুত তাকে লোহাগাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষপানের একদিন পরে মঙ্গলবার বিকেলে মারা যায় মুক্তা বেগম। সংবাদ লিখা সময় পর্যন্ত মুক্তার লাশ বাড়িতে এসে পৌঁছায়নি বলে জানায় স্থানীয় ওয়ার্ড মেম্বার আহমদ আলী মেম্বার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউপি চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, লামা থানাকে বিষয়টি অবহিত করেছি। লাশ এখনো বাড়ি পৌঁছায়নি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.