সাম্প্রতিক....
Home / জাতীয় / প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সরকারি সফরের ওপর আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।

‘প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে’ বলে প্রেস সচিব ইহসানুল করিম ৬ ডিসেম্বর বুধবার বাসস-কে জানান।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিন দেশটি সফর করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি পর্যটন, কৃষি, বেসামরিক বিমান চলাচল, আইসিটি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশ ও কম্বোডিয়ার মাঝে আলোচনার নেতৃত্ব দেন। তিনি কম্বোডিয়ার রয়েল প্যালেসে রাজা নরদম সিহামনের দেওয়া রাজকীয় অভ্যর্থনা গ্রহণ করেন। তিনি কম্বোডিয়ান চেম্বারের সঙ্গে ব্যবসায়িক সংলাপে অংশগ্রহণ করেন এবং সেদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি সেসময় কম্বোডিয়ার সাবেক রাজা নরডম সিহানুক এর স্ট্যাচুতে শ্রদ্ধা নিবেদন করবেন।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রাজকীয় দল ফনসিনপেকের সভাপতি নরদম রনারিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

 

সূত্র:priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.