
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি করতে সুদূর মাদারীপুর থেকে ককসবাজার সদরের ঈদগাঁওতে অবস্থান করছে রাজামিয়া নামের এক ব্যক্তি। তিনি শুধু এক সপ্তাহের জন্য পুরনো পেশা হিসেবে এখানে পতাকা বিক্রি করতে এসেছেন বলেও জানান এ প্রতিবেদককে। দেশীয় পতাকার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে স্বাধীন দেশের লাল সবুজের একটি জাতীয় পতাকা ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে বর্তমান উঠতি প্রজন্মের তরুণ সমাজকে জাগ্রত করার লক্ষে পতাকা বিক্রি করে যাচ্ছে পাড়া মহল্লায়।
৯ ডিসেম্বর দুপুরে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ইসলামী ব্যাংক পয়েন্টে পতাকা বিক্রেতা মাদারীপুরের সচেতন ব্যক্তি রাজামিয়ার সাথে কথা হলে তিনি হাস্যেজ্জল কন্ঠে বলেন, হাসিমুখে স্বাধীন দেশের পতাকা বিক্রি করতে আসলেই আনন্দ পায়। স্কুল, কলেজ ও মাদ্রাসার সামনে বা জনবহুল স্থানে লাল সবুজের পতাকা যুব ও ছাত্র কিংবা দেশপ্রেমিক নাগরিকের মাঝে বিক্রি করতে পেরে নিজেকে গর্ববোধ করেন রাজামিয়া।
দেখা যায়, বিজয়ের মাসে ঘুরে ঘুরে ঈদগাঁও বাজার, বাসষ্টেশন সহ গ্রামগন্জে পতাকাযুক্ত বাঁশ কাঁধে নিয়ে ছোট, বড়, মাঝারী সাইজ আর মাথার ও হাত ভ্যান বিক্রি করে যাচ্ছে। এমনকি আগ্রহভরে কিনছে মানুষজন। পতাকা ক্রেতা ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি জানান, বিজয়ের মাসকে ঘিরে দেশের একটি পতাকা বাড়ীর জন্য কিনলাম।
এ সময় উপস্থিত থাকা মুফিজুল ইসলাম মুফি নামের এক সচেতন যুবক জানান, দেশীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে মৌসুমী ব্যবসা হলেও পতাকা বিক্রি করা নিশ্চয় একটি ভাল কাজ। প্রতিবছর এদের দেখা মেলে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.