সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওর ভূতিয়ারপাড়ায় পাহাড়ে আরো একজন অপহরণ : অভিযান দাবী

ঈদগাঁওর ভূতিয়ারপাড়ায় পাহাড়ে আরো একজন অপহরণ : অভিযান দাবী

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সদর উপজেলার ঈদগাঁওর একটি পাহাড় থেকে আরো একজনকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে অপহৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। ২৯ ডিসেম্বর সকালের দিকে কালিরছড়া একটু অদুরে ভুতিয়াপাড়ার একটি পাহাড় থেকে আমান উল্লাহ নামের এক চাষাকে নিয়ে যায় অপহনকারীরা। এ সময় পার্শ্ববর্তী রশিদনগর মাছুয়াখালী এলাকার মতলব মিস্ত্রির পুত্র আহমদ ছৈয়দ নামের আরো এক ব্যক্তিকে নিয়ে যায় ওই চক্ররা। প্রথমে আমান উল্লাহকে অপহরণের দায় স্বীকার করে স্থানীয় বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে জানালে আইনশৃংখলা বাহিনী নড়েচড়ে বসতে শুরু করে। গতরাতে আহমদ ছৈয়দকেও অপহরণ করা হয়েছে বলে তার পরিবারের মাঝে ফোন করে মুক্তিপণ দাবী করলে বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হয়।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের এমইউপি কামাল উদ্দীন, আমান উল্লাহ ও আহমদ ছৈয়দ নামের দুইজনকে অপহরণ করার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিনিধিকে।

এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশের টিম পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত অপহৃত দুইজন উদ্ধার হয়নি।

উল্লেখ্য যে, দীর্ঘসময় ধরে ঈদগাঁও ঈদগড় সড়কের পানেরছড়া ঢালাসহ ষ্পর্শকাতর পয়েন্টে ডাকাতি ও অপহরণ করে আসছে এই চক্ররা। কিন্তু সাম্প্রতিক সময়ে কালিরছড়া ও ভূতিয়ারপাড়ার পাহাড়ী এলাকায় অপহরনের মত হীন কর্মকান্ড বৃদ্বি পেয়েছে। এলাকাবাসীর মাঝে অজানা আতংক বিরাজ করছে। পাহাড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জোর দাবী সচেতন এলাকাবাসীর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.