সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নতুন বছরে প্রথম প্রহরে আসিফের ‘প্রথম দেখা’

নতুন বছরে প্রথম প্রহরে আসিফের ‘প্রথম দেখা’

বাংলা গানের এই যুবরাজ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া নতুন গান “প্রথম দেখা”র মিউজিক ভিডিও মুক্তি পেলো নতুন বছরের প্রথম প্রহরেই। গানটি মুক্তি পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

নতুন বছরের প্রথম প্রহরেই নিজের নতুন গান মুক্তি পাওয়া প্রসঙ্গে আসিফ আকবর বললেন, “আমি সবসময় বিশেষ বিশেষ দিনে বা সময়ে দর্শকদের নতুন গান উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় নতুন বছর ২০১৮ এর প্রথম প্রহরেই মুক্তি পেলো গানটি। আমার ভক্ত-শ্রোতা সহ সকল সংগীত প্রেমীদের জন্য এটা আমার পক্ষ থেকে নতুন বছরের উপহার।”

নতুন বছরের প্রথম প্রহরে মুক্তি পাওয়া এই গানটির মিউজিক ভিডিওতে আসিফ আকবরকে দেখা যাচ্ছে একেবারেই নতুন লুকে। গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন রিয়াদ হাসান। গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা গেছে, গানটি ইউটিউবে তাদের চ্যানেল ছাড়াও গানটি পাওয়া যাবে জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইব-এ।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.