
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা নামক এলকায় ট্রাকের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত লাশ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ওলুবইন্যা রাস্তার মাথা এলাকার তেজ ড্রাইভার বলে জানা গেছে। তবে তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। ওই ট্রাকটি ইসলামাবাদ পাহাশিয়াখালী এলাকার জনৈক এক কোম্পানীর মালিকানাধীন বলে এক সূত্রে প্রকাশ।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ১০ জানুয়ারী সকাল বেলায় লোকজন চলাচল করার সময় মহাসড়কস্থ চাঁন্দেরঘোনা মসজিদ সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে শুয়া অবস্থায় একজন ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা আনুমানিক সাড়ে নয়টার দিকে এ লাশ উদ্ধার করে।
আরো জানা যায়, উক্ত ট্রাকটি ৯ জানুয়ারি সকাল এগারটা থেকে ওই স্থানে দাঁড়ানো অবস্থায় ছিল। তবে কি কারণে দাঁড়িয়েছিল তা জানা যায়নি।
এদিকে রামু ক্রসিং হাইওয়ে থানার এস আই ইরানের মতে, উদ্ধারকৃত লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার মিজানুর রহমান মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.