সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুর ছাত্রলীগের মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

ইসলামপুর ছাত্রলীগের মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ইসলামপুর ছাত্রলীগের নবগঠিত কমিটি অনুমোদনের পরপরই সর্ব প্রথম বৃহৎ পরিসরে মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে। ১২ জানুয়ারী বিকেলে মোটর সাইকেল শোভাযাত্রাটি ইসলামপুর বাজার হয়ে নতুন অফিস বাজার প্রদক্ষিত করেন। এ সময় ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আসা প্রায় ৫ শতাধিক দলীয় নেতাকর্মীসহ সাধারণ লোকজন অংশ নেন। পরে নতুন অফিস বাজার প্রাঙ্গনে ইউনিয়ন ছাত্রলীগের নবনিবাচিত সভাপতি জাকারিয়া হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পিন্টুর পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ইসলাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওসমান আলী মোর্শেদ, যুগ্ম আহবায়ক আবছার কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ান সেজান, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদু রহমান নাহিদ, যুগ্ম আহবায়ক নুরুল কবির, সাবেক আহবায়ক সাইফুল ইসলাম সোহাগসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.