
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় হাফেজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। তিনি উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিভিন্ন হাফেজখানা ও এতিমখানার অন্তত এক হাজার শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল তুলে দেন। শনিবার দুপুরে ও শুক্রবার রাতে দুই ইউনিয়নের প্রতিটি হাফেজখানা ও এতিমখানা পরির্দশন করে এতিম শিক্ষার্থীদের হাতে শীতের কম্বল বিতরণ করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট, ডুমখালী ও খুটাখালী ইউনিয়নের হাফেজখানা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, খুটাখালীর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শওকত আলী, আওয়ামীলীগ নেতা আবু ছালাম মোক্তার, বাহাদুর আলম, সহ-সভাপতি বাহাদুর হক, আলহাজ জয়নাল আবেদিন মোক্তার, সাধারণ সম্পাদক বেলাল আজাদসহ ইউনিয়ন পরিষদের মোক্তার, মাদরাসার শিক্ষক, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.