
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের বিশিষ্টি ব্যবসায়ী ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া নিবাসী হাজী নুর আহমদ ১৪ জানুয়ারী দুপুরের দিকে বাধ্যর্ক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না……. রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী- পূত্র-কন্যা-নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
এদিকে ১৫ জানুয়ারী সকাল দশটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হয়। তার এ যানাজায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে। তাঁর এ যানাজায় অংশ নেন- জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, যুবদল সভাপতি আজমগীর, হাফেজ কামাল, হাফেজ আবদু রহিম সহ বাজারের বিভিন্ন শ্রেনী পেশার ব্যবসায়ীরা।
পরে মাইজপাড়াস্থ জুমবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.