
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামারবাড়ি থেকে অস্ত্রের মুখে চার তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ ও শাহ আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃতদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বলেন, তামাক চাষি চারজনকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। অপহৃতদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, তামাক চাষি চারজনকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.