
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের অর্ন্তগত ৯টি ওয়ার্ড়ের হতদরিদ্র লোকজনের মধ্যে কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ২১ জানুয়ারী সকাল ১০টার সময় বড়ঘোপ বাজারস্থ কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপির কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের জন্য বরাদ্দকৃত ৫০টি এবং ঐ ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবরের ব্যক্তিগত তহবিল থেকে ৫১টি শীতবস্ত্র (কম্বল)সহ মোট ১০১টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিল কুতুবদিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার,শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকুসহ ৯ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকরা এবং ঐ ইউনিয়নের হতদরিদ্ররা।
কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক আজমগীর মাতবর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ত্বনয়া শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছেন। আপনারা হচ্ছেন কৈয়ারবিল ইউনিয়নের সবচেয়ে হতদরিদ্র লোক। শীতকে যথাযথভাবে কাটিয়ে তোলার জন্য এবং শীতের কষ্ট লাঘবের জন্য কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতিক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপির পক্ষ থেকে কৈয়ারবিল ইউনিয়নের জন্য ৫০টি শীতবস্ত্র এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫১টি সহ মোট ১০১টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আগামীতে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। তাই উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানাচ্ছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.