সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চাকুরী জাতীয়করণের দাবিতে চকরিয়ায় সিএইচসিপিআরদের কর্মসূচী অব্যাহত

চাকুরী জাতীয়করণের দাবিতে চকরিয়ায় সিএইচসিপিআরদের কর্মসূচী অব্যাহত

৪৪ ক্লিনিক বন্ধে হাজারো রোগী চিকিৎসা বঞ্চিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চাকুরী জাতীয়করণের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসুচী পালন করছে সিএইচসিপিআররা। অবস্থান কর্মসূচী চলাকালে উপজেলার ৪৩জন সিএইচসিপিআর ৪৪টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে এ অবস্থান কর্মসুচী পালন করছে। আর এ কারণে উপজেলার প্রান্তিক জনপদের হাজার হাজার রোগী চিকিৎসা বঞ্চিত হচ্ছে।

রবিবার সকাল ৯টা থেকে সিএইচসিপিআর চকরিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  এ অবস্থান কর্মসুচী পালিত হয়। এদিন বিকাল পর্যন্ত অবস্থান কর্মসুচী অব্যাহত ছিল।

জানা গেছে, গত ২০১৩ সালে সিএইচসিপিআরদের চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জেলার সিভিল সার্জনদের চিঠি প্রদান করেন। কিন্তু চিঠি প্রদানের চার বছর পার হয়ে গেলেও আলোর মুখ দেখেনি চাকুরী জাতীয়করণের সেই দাবি। তাই চাকুরী রাজস্ব খাতে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনে নামে সিএইচসিপিআর সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে গ্রামীণ জনপদে পৌছে দেয়ার লক্ষ্যে ২০১১ সালে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক স্থাপন করে। আর এসব ক্লিনিকে ১৪ হাজার সিএইচসিপিআর নিয়োগ দেয় সরকার। তেমনিভাবে চকরিয়া উপজেলা ১৮টি ইউনিয়নের ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। এসব ক্লিনিকে ৪৩জন সিএইচসিপিআর নিয়োগ দেয়া হয়। তারা ইউনিয়নের ক্লিনিকগুলোতে সকাল থেকে বিকাল পর্যন্ত গ্রামীণ জনপদের মানুষদের নানা রকমের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। কিন্ত গত কয়েকদিন ধরে তাদের চাকুরী রাজস্ব খাতে নেয়ার দাবিকে কেন্দ্র করে আন্দোলনে নামে সিএইচসিপিআরের সদস্যরা। আর এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামীণ জনপদের হতদরদ্রি হাজার হাজার রোগীদের।

চকরিয়া উপজেলা শাখার সিএইচসিপিআরের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন হিরু বলেন, চাকুরী রাজস্বখাতে অর্ন্তভুক্ত করার জন্য আদালত রায় দিলেও সরকার নানা অজুহাতে আমাদের সেই দাবি মেনে নেয়নি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের ন্যায্য দাবি মেনে নেবে।

এসময় উপস্থিত ছিলেন-সিএইচসিপিআর চকরিয়া শাখার সভাপতি এমকে মোহাম্মদ মিরাজ, সহ-সভাপতি মো.হাসান, শামসুল আলম, জেসমিন জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নরোত্তম দাশ, প্রচার সম্পাদক মো.শহিদুল ইসলাম শাহেদসহ প্রমুখ।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.