সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘শাহরুখের রিকশা’য় আনুশকা-ক্যাটরিনা!

‘শাহরুখের রিকশা’য় আনুশকা-ক্যাটরিনা!

‘জিরো’ সিনেমায় শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনা। ছবি: সংগৃহীত

গত বছর কোনো সিনেমায় অভিনয় করে সাড়া জাগাতে পারেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। আর তাই এই বছর ভিন্ন চরিত্রে উপস্থাপন করতে নিজেকে ভেঙে নতুনরূপে ভক্তদের সামনে নিয়ে আসতে যাচ্ছেন তিনি। তার নতুন সিনেমার নাম ‘জিরো’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আনন্দ এল রাইয়ের এই সিনেমায় বামনের ভূমিকায় দেখা যাবে কিং খানকে।

এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ। ছবির কাহিনীও আবর্তিত হবে বামুন শাহরুখকে নিয়েই। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এতে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে মানসিকভাবে প্রতিবন্ধী নারীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

ইতোমধ্যেই ট্রেলারে বাজিমাত করেছেন নায়ক। এবার সামনে এলো ক্যামেরার পেছনের একটি ছবি। তাতে রিকশা চালাতে দেখা গেল শাহরুখকে। আর তার পেছনে ছবির দুই নায়িকা। তারা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। তিনজনই একই রকম পোশাক পরে রিকশায় বসে আছেন। তাদের পরনে সাদা টি শার্ট ও জিন্স প্যান্ট।

ছবিটি টুইটার ও ফেসবুকে শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘পাগলামির মাধ্যমেই সেরা স্মৃতি তৈরি হয়। দুই নারী যখন আমাকে নিয়ে যাচ্ছে ঘুরতে…’

‘জিরো’ সিনেমার মধ্য দিয়ে শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা আবারও জুটি বেঁধেছেন। অন্যদিকে এ নিয়ে চতুর্থবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ-আনুশকা।

ছবিতে নিজের বামুন চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ। ছবির শুটিংয়ের জন্য নাকি তাকে বেশ ধকল ভোগ করতে হয়েছে, নিতে হয়েছে বাড়তি প্রস্তুতি। এমনকি ওজনও নাকি কমাতে হয়েছে।

তবে এমন চরিত্রে অভিনয় করাটা বেশ উপভোগ করেছেন এ অভিনেতা। এতে আরও অভিনয় করেছেন জুহি চাওলা, রানী মুখার্জির মতো পর্দা কাঁপানো নায়িকারা।

সূত্র:শামীমা সীমা-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.