
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা, অবিভক্ত বৃহত্তম ঈদগাঁওর সাবেক মেম্বার আলহাজ আবদু রশিদের নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। ১৩ ফ্রেরুয়ারী বিকেল সাড়ে চারটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াঁখালীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না…….. রাজেউন)।
১৪ ফ্রেরুয়ারী সকাল ১১টায় পাহাশিয়াঁখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এ জানাযায় অংশ নেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাবেক চেয়ারম্যান মাষ্টার আমান উল্লাহ ফরাজী, ফরিদুল আলম, নুরুল হক, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদে সাবেক মেম্বার ডা: সিরাজুল হক, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাহাব উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি, শিক্ষক মোস্তাফিজুর রহমান, ছানা উল্লাহ, মেম্বার হেলাল উদ্দিনসহ বিপুল সংখ্যক সর্বশ্রনী পেশার লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.