সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠন গণস্বাক্ষর কর্মসূচী সম্পন্ন

টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠন গণস্বাক্ষর কর্মসূচী সম্পন্ন

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রঘোষিত এ কর্মসূচিটি বেলা সাড়ে ১০ টায় টেকনাফ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়। টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপত্বি অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও টেকনাফ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ।

এসময় প্রধান অতিথি বলেন, নির্বাচন থেকে বিএনপিকে দুরে রাখতে সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্ধী করে রেখেছে। তিনি ঐক্যবদ্ধ হয়ে সকল নেতা কর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

গণস্বাক্ষর কর্মসূচীতে টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন বাবলু, সহসভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল ও আবদুল জব্বার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক বাচা মিয়া, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভুট্টো, ছাত্রনেতা জালাল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক তৌহিদ, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক নুরুল ইসলাম ধইল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রশিদ, মোঃ হোছন, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তৈয়ুব, বিএনপি নেতা হাজী হোছন আহমদ, গফুর আলম, ছৈয়দ মিয়া, যুবনেতা এজাহার মিয়া, মোঃ আলী, মোঃ আজিজসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.