সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় নিখোঁজের সাতদিন পরও সন্ধান মেলেনি শিশু ছাত্রের

চকরিয়ায় নিখোঁজের সাতদিন পরও সন্ধান মেলেনি শিশু ছাত্রের

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের সাতদিন পরও খদিস মেলেনি হেফজখানার শিশু ছাত্র মোহাম্মদ তাছিরের (১১)। তার সন্ধান পেতে আত্মীয়-স্বজনের সহযোগীতায় ব্যাপক খোঁজ ছাড়াও থানায় ডায়েরী (নং ৮৬৮) করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারী হেফজখানায় যাওয়ার পর আর ঘরে ফেরেনি তাছির। নিজেরা সন্ধান চালানোর পাশাপাশি জিডি করায় থানা পুলিশও তার ছবিসহ কক্সবাজার-বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বার্তা পাঠিয়েছেন।

নিখোঁজ ছাত্র তাছির চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপুরা গ্রামের ছাবের আহমদের ছেলে ও সাহারবিল মাইজঘোনা পুরাতন জামে মসজিদ সংলগ্ন হেফজখানার ছাত্র।

নিখোঁজ ছাত্রের পিতা ছাবের আহমদ জানান, গত ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩টার দিকে তাছির হেফজখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের ৭দিনেও তার কোন সন্ধান না পাওয়ায় আমার পরিবারের সকল সদস্য হতাশ হয়ে পড়েছেন। আশংকা করছি কোন অপহরণকারী চক্রের খপ্পরে পড়তে পারে আমার শিশু ছেলে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোথাও না পেয়ে থানায় জিডি করা করেছি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.