নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পৃথক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৯ মার্চ সকাল এগারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মৃত আবদু জলিলের পূত্র নুরুল হক (৪৫) মেহেরঘোনাস্থ মহাসড়কের পাশ্বর্বতী স্থানের ঝাউগাছের উপরে উঠে ডালাপালা কাটার সময় বড় তারের সাথে বিদ্যুৎতিক ষ্পৃষ্টে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়ে।
তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁও বাসষ্টেশনস্থ একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তার চিকিংসা সেবা চলছে বলে জানান দিনমজুর জাফর আলম।
এদিকে একই দিন দুপুর সাড়ে বারটার দিকে মোটর সাইকেল নিয়ে কালিরছড়ার একরাম (২৮) নামের আরেক ব্যবসায়ী কক্সবাজার থেকে আসার পথে নাদেরুজ্জামান স্কুল সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তার শরীরের নানা অংশে ব্যাপক আঘাত লাগে। আহত ব্যবসায়ী বর্তমানে চমেকে বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.