সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে গভীর রাতে বসতবাড়ীতে অগ্নিকাণ্ড

জালালাবাদে গভীর রাতে বসতবাড়ীতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে গভীর রাতে এক বসতবাড়ীতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে বাড়ী ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় মেম্বার জানান।

জানা যায়, ২১ মার্চ দিবাগত রাত আনুমানিক একটার দিকে জালালাবাদ ইউনিয়নের উক্তর পালাকাটার (আজিব) শামশুম আলমের বাড়ীতে আগুন ধরে। আগুনে বাড়ীটি সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ এ প্রতিনিধিকে জানান, শামসুল আলম ভারসাম্যহীন। তিনি তার স্ত্রীকে কুপিয়ে জখম করে নিজের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। জখমী স্ত্রীকে চমেকে প্রেরন করা হয়েছে বলেও জানান।

অপরদিকে স্থানীয় মেম্বার আরমানও একইভাবে উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.