এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
“নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে ইতিহাস গড়ি সবাই মিলে” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস যথাযোগ্য মর্যাদায় ২৪ মার্চ(শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ও স্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগীতায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বড়ঘোপ সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জায়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বক্তব্য রাখেন হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাছান, প্রধান সহকারী আবু নাছের, অফিস সহকারী আব্দু রশিদ বাদশ, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মো. শরীফ উদ্দিন, টিএ ল্যাব সেলিনা আক্তার প্রমূখ।
এ সময় পুষ্টি কার্যক্রমের উপজেলা কো-অর্ডিনেটর আশীষ ঘোষ, ব্র্যাক পুষ্টি কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আব্দুর রহিমসহ হাসপাতালের বিভিন্ন কর্মচারি, ব্র্যাকের সেবিকা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.