তিন বছরে ইয়েমেনে যুদ্ধের বলি হয়েছে ৫ হাজারের বেশি শিশু। মঙ্গলবার সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোট ইয়েমেনের সংঘাতে অংশ নেয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজারের শিশু হতাহত হয়েছে। মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং বেঁচে থাকার জন্য লড়াই করছে আরও প্রায় ৪ লাখ শিশু।
এক আপিলে শিশু অধিকার সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘের সাম্প্রতিক হিসাব অনুযায়ী দশ বছর বয়সী বহু শিশুকে যুদ্ধে পাঠানো হয়েছে। দেশটিতে চলা যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। এর এক-চতুর্থাংশই হয়েছে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপে দেশটির সংঘাত বাড়ার পরে।
ইয়েমেনে ২০১৬ সালের অক্টোবর থেকে প্রায় ১ হাজার ৬৯৮ শিশু সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সংঘাতে সব পক্ষই দায়ী। ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের গৃহযুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির প্রায় ১১ শতাংশ মানুষই বাস্তুহারা হয়ে পড়েছে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.