এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে অরবিট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ৫ এপ্রিল সকাল দশটায় স্কুল প্রাঙ্গনে রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ।
বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, সমাজ সেবক নুরুল হুদা, শিক্ষানুরাগী আমানুল হক হেলালী, স্কুল কমিটির সদস্য এবাদুল ইসলাম, জমিদার সিরাজুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- অরবিট স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্টাতা হাকিম আলী। শিক্ষকদের উপস্থিত ছিলেন- মনছুর আলম, হাসান আলী, আবদু রাজ্জাক,আরফান উল্লাহ, তামিম, শরীফুল আলম, নয়ন দাশ, সাদিয়া মমতাজ, রুপসা পাল, সারমিন সাকি।
এ অনুষ্টানে অন্যদের মাঝে অংশ নেন- ঈদগাহ রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, বর্তমান সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক মুফিজুল ইসলাম মফিসহ স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্টানের সূচনাতে গানের তালে তালে নৃত্য পরিবেশন ও গান করেন ক্ষুদে শিক্ষার্থীরা। অতিথিদেরকে নান্দনিক ডিসপ্লের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.