সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ২৪ বছরের কারাদণ্ড

পার্কের বিরুদ্ধে ঘুষ এবং প্ররোচনার ১৮টি অভিযোগ আনা হয়।

২০১৭ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে গ্রেফতার করা হয়। ছবি: বিবিসি

ক্ষমতার অপব্যবহারের দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

৬ এপ্রিল, শুক্রবার পার্ক জিউন হাইকে ২৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১৮০ কোটি ওয়ন (এক কোটি সাত লাখ মার্কিন ডলার) অর্থদণ্ড দেয় আদালত। এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

পার্কের বিরুদ্ধে ঘুষ এবং প্ররোচনার ১৮টি অভিযোগ আনা হয়। এর প্রায় সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এই মামলায় বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন পার্ক। রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন না এই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। তিনি রায়ের শুনানি বয়কট করেন এবং আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

এই রায়টি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এ ব্যাপারে আদালত জানিয়েছে, এই মামলায় জনগণের অতি আগ্রহের কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

পার্ক জিউন হাইয়ের এই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন তার সহযোগী চোই সুন-ইল। রাজনৈতিক সুবিধা দেবার কথা বলে বিভিন্ন কোম্পানির থেকে ঘুষ আদায় করার অভিযোগ এসেছে এই দুজনের বিরুদ্ধে।

পার্কের সহযোগী হিসেবে জনপ্রিয় ছিলেন চোই। এই বছর ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। এটাও ধারণা করা হয়, পার্কের সঙ্গে বন্ধুত্বের কারণে রাষ্ট্রীয় বিষয় প্রভাবিত করতেন চোই। আদালত অভিযোগ করে, অবৈধভাবে রাষ্ট্রীয় নথিপত্র চোইকে দেখার অনুমতি দিয়েছিলেন পার্ক।

জনগণের বিক্ষোভের মুখে ২০১৭ সালের মার্চে ক্ষমতা থেকে সরে দাঁড়ান পার্ক। ৩১ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

সূত্র:কে এন দেয়া-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.