সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রশিদনগরে মিনিবাস-ছাঁরপোকার সংঘর্ষে নিহত ১ : আহত ৫

রশিদনগরে মিনিবাস-ছাঁরপোকার সংঘর্ষে নিহত ১ : আহত ৫

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর নাদেরুজ্জামান নামক স্থানে মিনিবাস ও ছাঁরপোকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তৎমধ্যে পাঁচজন আহতকে চমেকে প্রেরণ করা হয়েছে।

৬ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের ফাহিমা সী-পার্ক ক্লাব সংলগ্ন স্থানে। সড়ক দুর্ঘটনায় নিহত কুলছুমা আক্তার ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দের ঘোনার কাটামুরা এলাকার আব্দু রহিমের স্ত্রী বলে জানা গেছে। তবে গুরুতর আহত বৃদ্ধ ছলেমা বেগম, ফাতেমাসহ তিন শিশুকে কক্সবাজার থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে বলে জানান মেহেরঘোনা এলাকার ব্যবসায়ী মাহবুবুল আলম মাবু।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ঘটনার সময় পানিরছড়ার নতুন বিয়ের ক্লাব থেকে খাওয়া শেষ করে ছাঁরপোকা যোগে বাড়ি ফিরছিল হতাহতরা। এসময় কক্সবাজার মুখী একটি মিনিবাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ছাঁরপোকার সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। এতে ঘটনাস্থলে কুলছুমার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইযুম উদ্দিন ডিসেন্ট।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.