ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ঘটনার তদন্ত করতে চার সদস্যবিশিষ্ট কমিটি করেছে ছাত্রলীগ।
কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে এই তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশীতা ইকবাল নদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা।
গেলো মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রীকে মারধর করার অভিযোগ ওঠে হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে। এ ঘটনার জেরে ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়। একইসঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.