সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কুতুবদিয়ায় লবণ মাঠ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২

কুতুবদিয়ায় লবণ মাঠ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় আদালতের আদেশ অমান্য করে সন্ত্রাসী কায়দায় লবণ মাঠ দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ২ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল (শুক্রবার) দুপুর ২টার সময় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার দক্ষিণ পুলের মাথায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, ১৩ এপ্রিল (শুক্রবার) দুপুর ২টার সময় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার মাষ্টার ছৈয়দুল আলমের খতিয়ানভূক্ত ভোগদখলীয় লবণ মাঠ আদালতের আদেশ অমান্য করে দখলে নেওয়ার জন্য একই এলাকার এস্তাফিজুর রহমানের পুত্র মফিজুর রহমানের (৪৫) এর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী লোহার রড, কিরচি, দা, লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হয় আজম উদ্দিন সিকদার পাড়া এলাকার মাষ্টার ছৈয়দুল আলমের পুত্র নাছির উদ্দিন (৩৫), তার সহদর রিয়াজ উদ্দিন (১৭)।

আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে আহত নাছির উদ্দিননের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। আহত রিয়াজ উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে মাষ্টার ছৈয়দুল আলমের ছেলে আক্কাস উদ্দিন জানায়, আমার  পৈত্রিক খতিয়ান ভূক্ত ভোগ দখলীয় লবণ মাঠ একই এলাকার প্রভাবশালী  সন্ত্রাসী এস্তাফিজুর রহমানের ছেলে মফিজুর রহমান তার জমি দাবী করে দখল করার চেষ্টা করলে আমরা আদালতের শরণাপন্ন হই। আদালত জমির কাগজপত্র যাচাই-বাছাই করে স্ত্রাসীদের জমি দখল থেকে বিরত থাকার এবং আমাদেরভোগ দখল করতে আদেশ প্রদান করেন। ১৩ এপ্রিল (শুক্রবার) দুপুর ২টার সময় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার মাষ্টার ছৈয়দুল আলমের খতিয়ান ভূক্ত ভোগদখলীয় লবণ মাঠ আদালতের আদেশ অমান্য করে দখলে নেওয়ার জন্য একই এলাকার এস্তাফিজুর রহমানের পুত্র মফিজুর রহমানের (৪৫) এর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী লোহার রড, কিরচি, দা, লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় লবণ মাঠে উৎপাদিত লবণ, পলিথিনসহ অন্যান্য সরাঞ্জাম লুট করে নিয়ে যান।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় আক্কাস উদ্দিন।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.