সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মাতামুহুরী নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে মোহাম্মদ জারিফ নামের তিন বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল বিকাল ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারি পাড়ার নিকটস্থ মাতামুহুরী নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শিশুর পিতা ওই এলাকার জাহেদুল ইসলাম।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে পাড়ার ছোট্ট ছোট্ট শিশুরা মাতামুহুরী নদীর খেলা করতে নামে। ওদের সাথে শিশু জারিফও নদীতে খেলতে নামে। খেলার এক পর্যায়ে জারিফ পানিতে ডুবে যায়। পরে, পরিবারের লোকজন খবর পেয়ে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিফের মৃত্যুতে পরিবাররে শোকের ছায়া নেমে এসেছে। ওইদিন রাতেই তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.