সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পেকুয়ায় সাগর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

পেকুয়ায় সাগর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় সাগর থেকে পলিথিন মোড়ানো ভাসমান এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই নবজাতকের মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকালে পেকুয়া উপজেলার মগনামা জেটি ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, সাগর থেকে মগনামা জেটি ঘাটের দিকে একটি পলিথিন ভেসে আসছে দেখে স্থানীয় লোকজন পলিথিনটি উদ্ধার করে কূলে নিয়ে আসে। পরে পলিথিন খুললে সেখানে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়।

তিনি আরো বলেন, সাগরে ভেসে আসা নবজাতকের মৃতদেহ পাওয়ার সংবাদ পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।

পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, মগনামা জেটি ঘাট থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এর কোন পরিচয় নেই তাই নবজাতকের মৃতদেহটি দাফন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.