সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / জানেন, কোন ফুলের কী অর্থ?

জানেন, কোন ফুলের কী অর্থ?

মনে করুন, আপনাকে কেউ একজন সাদা গোলাপ পাঠিয়েছেন। সাবধান, হুট করে তাকে ভুল বুঝবেন না যেন! ধরেই নেবেন না যে, সে আপনার প্রেমে পড়েছে। কারণ সাদা ফুলের অর্থ হচ্ছে শ্রদ্ধা, ভদ্রতা এবং নম্রতা। অবশ্য হতাশ হওয়ারও কিছু নেই। কেননা বিভিন্ন রঙের ফুলের রয়েছে বিভিন্ন রকম সাংকেতিক অর্থ।

নির্দিষ্ট ফুলের নির্দিষ্ট একটা অর্থ আছে। অর্থগুলো ঐতিহাসিকভাবে এবং সার্বজনীন স্বীকৃত। এ কারণে অনেক সচেতন ব্যক্তি আছেন, যারা ফুল ও ফুলের রঙ নির্বাচনের ক্ষেত্রে কখনো ভুল করেন না। আর তা যদি হয়- কোনো বিশেষ অনুষ্ঠান বা ঘটনাকে উপলক্ষ করে, তাহলে তো কথাই নেই।

জেনে নিন, ফুলের সাংকেতিক অর্থ লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রঙ। বেশির ভাগ প্রেমিক তীব্র কামনা প্রকাশের জন্য লাল ফুলকেই বেছে নেন। কমলা রঙের ফুল আত্মবিশ্বাস, সাহস ও জীবনের প্রতি গভীর উচ্চাশা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হলুদ ফুল সুখ এবং আনন্দের নিবিড় কোনো কথা জানাতে পারে অব্যর্থভাবে। এটি বন্ধুত্বের রঙ।

সবুজ প্রকৃতির রঙ। সৌভাগ্য ও সুস্বাস্থ্যের প্রতীকও সবুজ রঙ। নীল রঙের ফুল আপনার দুশ্চিন্তা ও আশঙ্কাকে নিমেষেই দূর করতে পারে। এই রঙে রয়েছে শান্তি ও নীরবতা। সাদা মানেই মহত্ত্ব, পবিত্রতা ও উদারতা। বেগুনি রঙের সঙ্গে জড়িত রয়েছে রাজকীয়তা, সম্মান ও অহংকার। তাই ভূয়সী প্রশংশা ও বিরাট প্রাপ্তি বোঝাতে বেগুনি রঙের ফুল ব্যবহার করা যায়।

গোলাপি তারুণ্য উদ্দীপক এবং সুখেরও প্রতীক। অবশ্য ফুলের রঙ যাই হোক না কেন, আসল অর্থটা কিন্তু আপনার মন এবং যে ব্যক্তিটি আপনাকে ফুল পাঠিয়েছে, তার প্রতি আপনার ব্যক্তিগত অনুভূতির ওপর নির্ভর করে। ফুলের রঙ হয়তো পুরো ব্যাপারটির গুরুত্ব বেশ বাড়িয়ে দেয়। কিন্তু দিন শেষে আপনার একান্ত হৃদয় শুধু বুঝবে ফুলের সত্যিকার অর্থটা আসলে কী!

সূত্র:মহিউদ্দীন আহ্‌মেদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.