সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইন্ডিয়ান টিভি চ্যানেলে ট্যাক্স বসাতে পারে সরকার

ইন্ডিয়ান টিভি চ্যানেলে ট্যাক্স বসাতে পারে সরকার

টিভি-চ্যানেল-বিদেশি-কর-এনবিআর-star-জলসা-rtvonline

ফেসবুক ও গুগলের অফিস বাংলাদেশে না থাকায় প্রতিষ্ঠানগুলোর ওপর সরাসরি কর আরোপ করা যাচ্ছে না। তবে বিজ্ঞাপন দাতাদের ওপর কর বসানো হবে। এছাড়া ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোকে ট্যাক্সের আওতায় আনা হতে পারে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ ইংগিত দেন।

প্রাক-বাজেট আলোচনায় দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ফেসবুক ও গুগল যতদিন বাংলাদেশে অফিস না করবে, ততদিন তাদের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু তাদেরকে যারা বিজ্ঞাপন দেয়, তাদের ওপর তো কর আরোপ করতে পারবো।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি এসময় মুদ্রিত বই বা কাগজ শূন্য শুল্কে আমদানির সুযোগ বন্ধের দাবি জানান।

সমিতির চেয়ারম্যান তোফায়েল খান বলেন, সরকার যে পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করছে, তার বড় অংশ শূন্য শুল্কে আমদানি হচ্ছে। অথচ দেশীয় মুদ্রণ শিল্প উদ্যোক্তারা এই বই মুদ্রণ করতে পারে। এতে দেশের মুদ্রণ শিল্প বিকাশের পাশাপাশি সরকার সময়মত বই বিতরণ করতে পারবে।

এর জবাবে মোশাররফ হোসেন জানান, আগামীতে বাইরে থেকে শূন্য শুল্কে মুদ্রিত বই আমদানি হবে না। আমরা ব্যবসায়ীদের এমন সুযোগ দিতে চাই-যাতে দেশে শিল্পায়ন হবে, একইসঙ্গে কর্মসংস্থান বাড়বে।

প্রিন্টিং-প্যাকেজিং বন্ডের অপব্যবহার বন্ধে এনবিআর তার নজরদারি বাড়াবে বলেও তিনি জানান।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.