সাম্প্রতিক....
Home / জাতীয় / কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তিন নেতার সাক্ষাৎ

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তিন নেতার সাক্ষাৎ


বিএনপির তিন নেতা গত ১৯ এপ্রিল কারাগারে খালেদা জিয়া সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ছবি: প্রিয়.কম

চিকিৎসকদের উদ্বেগের কথা জানানোর পর কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা।

২৮ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাসকে নিয়ে কারাগারে যান।

প্রায় ২০ মিনিট অপেক্ষার পর কারা কর্তৃপক্ষ তিনজনকে কারাগারে প্রবেশের অনুমতি দেন।

এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। যথাযথ চিকিৎসা না হলে তিনি প্যারালাইজড ও দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফখরুল অভিযোগ করে বলেন, কারা কর্তৃপক্ষ অন্যান্য চিকিৎসকদের সাথে পরামর্শ করে তাকে (খালেদা জিয়া) একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানোর জন্য সুপারিশ করলেও বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আটকে থাকায় সম্ভব হচ্ছে না।

গত ১৯ এপ্রিল বিএনপি নেতারা পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু হাঁটুর ব্যাথা থাকায় খালেদা জিয়া নিচে নামতে পারেননি।

গত ৬ এপ্রিল কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরের দিনই বেশ কিছু বিষয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

সূত্র:আবু আজাদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.