সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জোয়ারিয়ানালাতে মহিলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

জোয়ারিয়ানালাতে মহিলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, বিশ্বমঞ্চে আলোকিত বাংলাদেশ শ্লোগানে মুহ মুহ করতালির মধ্য দিয়ে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল ২৯ এপ্রিল বিকেলে স্থানীয় অবকাশ কমিউনিটি সেন্টারে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন – জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীগ সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহাজ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হামিদা তাহের, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা ইসলাম নেভী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামশুউদ্দিন আহমেদ প্রিন্স।

উপস্থিত ছিলেন-রামু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কুলছুমা আকতার, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাবেরুল কালাম, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, ছাত্রনেতা তানজিদ ওয়াহিদ লোটাস, জোয়ারিয়ানালা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী মোছাম্মদ নয়ন মনিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক মহিলাগণ। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহেরের পরিচালনায় ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেন – তৎমধ্যে নয়ন মনিকে সভাপতি ও আসমাউল হোসনাকে সাধারণ সম্পাদক করা হয়।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.