সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রাঙামাটির ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটির ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’কে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা। তবে, অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শহরে নিজের বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এমএন লারমার সহ-সভাপতি শক্তিমান চাকমা ও তার সহকারী রুপম চাকমা।

মোটরসাইকেলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হন তার সহকারী রুপম চাকমা।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত শক্তিমান চাকমা ইউপিডিএফ-এর দুই নেত্রী দয়াসেনা ও মন্টি চাকমা অপহরণ মামলার প্রধান আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.