সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে ফ্লাইওভার ধসে নিহত ১৮

ভারতে ফ্লাইওভার ধসে নিহত ১৮

ভারতের উত্তর প্রদেশে নির্মাণাধীন ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মঙ্গলবার রাজ্যের বারানসি এলাকায় ফ্লাইওভারটির দু’টি পিলার ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ফ্লাইওভারটির ওই অংশটি লোকাল বাস ও প্রাইভেট কারের ওপর ধসে পড়ে। এতে হতাহতদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক বলে জানানো হয়।

এদিকে এ ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হতাহতের ঘটনায়, এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.