সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীতে কোমলপানীর সাথে ঘুমের ঔষুধ পান করে : একই পরিবারের ৫ জন অসুস্থ

পোকখালীতে কোমলপানীর সাথে ঘুমের ঔষুধ পান করে : একই পরিবারের ৫ জন অসুস্থ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে কোমলপানীর সাথে ঘুমের ঔষুধ মিশ্রন করে পান করানোর ফলে একই পরিবারের মহিলাসহ ৫ জন গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ১৬ মে রাত আটটার দিকে এ ঘটনাটি ঘটে পশ্চিম পোকখালী নামক এলাকায়।

প্রাপ্ত তথ্য মতে, বর্ণিত ইউনিয়নের পশ্চিম পোকখালী এলাকার ওমান প্রবাসী নাছির নামের এক ব্যাক্তি বাড়ীর জন্য টাকা পাঠায় ভাই হেলালের নিকট। টাকা পাঠানোর সে খুশির সংবাদটি তার আরেক ভাই বেলাল (বর্তমানে পোকখালী মাদ্রাসার ছাত্র) চকরিয়া এলাকার এক বন্ধু কাছে কথার চলে এক পর্যায়ে বলে ফেলে। বন্ধু লরাবাগ এলাকায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করতো বহুদিন ধরে। বেলালও এক সময় এ পেশায় জড়িত ছিল। সে সুবাদে তাদের দুজনের মধ্য সম্পর্ক তৈরী হয়। এ সুযোগে ওই বন্ধু বেলাল সহ তার পরিবারের জন্য দুটি কোমলপানীর বোতল দেন। একটি বোতল তাৎক্ষণিক বেলাল খেয়ে ফেলে, অারেকটি বাড়ীতে পরিবারের জন্য নিয়ে যায়।

ওই কোমল পানি পান করে প্রথমে বেলাল অসুস্থবোধ প্রকাশ করে, তারপর পরিবারের আরো চারজন অসুস্থ হয়ে পড়ে। তারা হলেন- হেলাল উদ্দিন, আরফাত, শিক্ষার্থী শাকিলা এবং রশিদা। পরে চকরিয়ার ঐ বন্ধুর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন বন্ধ করে ফেলে। সারারাত ঘুমের ঘুরে কিছু বুঝে না উঠলেও পরের দিন ১৭ মে সকালের দিকে ঘুম থেকে কেউ উঠতে না পারায় আতংকিত হয়ে পরিবারের লোকজন দ্রুত ঈদগাঁও বাজারস্থ ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের নিয়ে আসে।

সেখানে এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে অসুস্থ হওয়া বেলাল উদ্দিন জানান, এই বন্ধু আমি ও আমার পরিবারের জন্য কোমলপানি উপহার দিলে, সেগুলো পান করলে এমন অবস্থার সৃষ্টি হয়। আবার খুরশিদা নামের এক মহিলা জানান, বন্ধুর চলনায় পড়ে কোমল পানি খেলে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে ডা: ইউছুপ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোমলপানির সাথে ঘুমের ঔষুধ খাওয়ার ফলে এ ধরনের অবস্থা হতে পারে বলে জানান।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.