সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উত্তর ধূরুং নয়াপাড়া জামে মসজিদে মাইক, সৌর বিদ্যুৎ বিতরণ

উত্তর ধূরুং নয়াপাড়া জামে মসজিদে মাইক, সৌর বিদ্যুৎ বিতরণ

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নে অবস্থিত মরহুম আলহাজ্ব আবুল কাসেম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৫জুন মঙ্গলবার উত্তর ৮নং ওয়ার্ডে অবস্থিত নয়া পাড়া জামে মসজিদে ২টি মাইক, সৌর বিদ্যুৎ ও অন্যান্য সরাঞ্জাম বিতরণ করেন।

সকালে বড়ঘোপ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২টি মাইক, সৌর বিদ্যুৎ ও অন্যান্য সরাঞ্জাম বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক সাবেক চেয়ারম্যান ও কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের আহবায়ক আজমগীর মাতবর, যুগ্ম পরিচালক রাইসুল ইসলাম রুবেল, কুতুবদিয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক, মোঃ শাহজাহান সিকদার, ঠিকাদার আমির হামজা, আব্দু রহিম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন, অর্থ সম্পাদক জহির আলম, সদস্য নাছির উদ্দিন, আকতার হোছাইন, আমান উল্লাহ, জাহেদুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মালেক প্রমূখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.