সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কৈয়ারবিল আ’লীগের উদ্যোগে শৈল্পিক কারুকার্জে নির্মিত নৌকা প্রতিক উদ্বোধন ও ইফতার মাহফিল সম্পন্ন

কৈয়ারবিল আ’লীগের উদ্যোগে শৈল্পিক কারুকার্জে নির্মিত নৌকা প্রতিক উদ্বোধন ও ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বটতলী নামক স্থানে শৈল্পিক কারুকার্জে নির্মিত বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা উদ্বোধন ও ইফতার মাহফিল কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ৬ জুন বিকাল ৩টার সময় বটতলী সংলগ্ন মাঠে ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবরের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড় আ’লীগের সভাপতি বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ড়েইল ইউপি চেয়ারম্যান নূরুচ ছাফা বি,কম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, দপ্তর সম্পাদক মোঃ ইউছুফ, কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের আহবায়ক মীর কাসেম এম ইউপি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কৈয়ারবিল ১নং ওয়ার্ড় সভাপতি ওয়াজ উদ্দিন, ৩নং ওয়ার্ড় সভাপতি আহামুদুল্লাহ, সাধারণ সম্পাদক হরি রঞ্জন দাশ, ৪নং ওয়ার্ড় সভাপতি মফিজ আলম, সাধারণ সম্পাদক নূরুল হুদা, ৫নং ওয়ার্ড় সভাপতি আবদুস ছালাম, সাধারণ সম্পাদক নূরুল বশর এম ইউপি, ৬নং ওয়ার্ড় সাধারণ সম্পাদক মীর কাসেম এম.ইউ.পি, ৭নং ওয়ার্ড় সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ, ৮নং ওয়ার্ড় সভাপতি জালাল আহম্মদ, সাধারণ সম্পাদক শামসুল আলম এম.ইউপি, ৯নং ওয়ার্ড় সভাপতি মোঃ ইদ্রিছ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুচ, উত্তর ধূরুং আ’লীগ নেতা আবুল হাসেম, আব্দুল আখের, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আ’লীগ নেতা মহি উদ্দিন, সহ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

দলীয় প্রতিক নৌকা নির্মানে সাবির্ক সহযোগিতা করেন আ’লীগ নেতা মোঃ ফরিদ। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলনা মনজুর আলম

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.