সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ইসলামাবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : পরিবারে শোকের ছায়া

ইসলামাবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : পরিবারে শোকের ছায়া

ফাইল ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী বৈদ্যপাড়া জামে মসজিদের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১০ জুন রোববার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মৃত মাইনুল কবির (৫) ইউনিয়নে পূর্ব বোয়ালখালী বৈদ্যপাড়া গ্রামের নুরুল কবিরের পূত্র বলে জানা যায়।

স্থানীয়দের মতে, শনিবার সন্ধ্যা থেকে মাইনুল কবির নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। পরদিন রোববার সকালে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ঐদিন সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির পাশের মসজিদের পুকুরে সে পড়ে যায়। এ ব্যাপারে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে স্থানীয় মেম্বার ছৈয়দ নুর হেলালী জানান, মসজিদের পুকুরে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.